Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এমপিদের জন্য উপজেলা পরিষদে হবে ‘পরিদর্শন কক্ষ’

    আগস্ট ১, ২০২৬

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    আগস্ট ১, ২০২৬

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অস্ত্র সমর্পণে সম্মত হামাস, গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিকল্পনা
    আন্তর্জাতিক

    অস্ত্র সমর্পণে সম্মত হামাস, গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিকল্পনা

    By adminজুলাই ৩১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের রোডম্যাপে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণ কার্যক্রমের সঙ্গে সমান্তরালে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন নিয়ে এখনও অনিশ্চয়তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

    গাজার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক রূপান্তর তদারকিতে গঠিত বোর্ড অব পিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলোর বিস্তারিত রোডম্যাপে হামাস আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে। সংস্থাটির দাবি, ইতিহাসে প্রথমবারের মতো হামাস অস্ত্র সমর্পণের একটি কাঠামোগত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

    বোর্ড অব পিস জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত শান্তি পরিকল্পনার ভিত্তিতে গাজার নতুন শাসনব্যবস্থা, নিরাপত্তা, মানবিক সহায়তা, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কয়েক মাসের আলোচনার পর এই সমঝোতা হয়েছে।

    সংস্থাটি আরও জানায়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিকল্পনাটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা। এ লক্ষ্যে গাজার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-কে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) সহায়তায় পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।

    তবে এই পরিকল্পনা নিয়ে এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। হামাস বলেছে, পরিকল্পনার বাস্তবায়ন ইসরায়েলের সেনা প্রত্যাহারের ওপর নির্ভর করবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রস্তাবিত কাঠামো নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

    ফলে চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক
    Next Article ফিরে দেখা ৩১ জুলাই ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

    Related Posts

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    আগস্ট ১, ২০২৬

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আগস্ট ১, ২০২৬

    বাজার মূলধন বাড়ল প্রায় ৪ হাজার কোটি টাকা

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এমপিদের জন্য উপজেলা পরিষদে হবে ‘পরিদর্শন কক্ষ’

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাজার মূলধন বাড়ল প্রায় ৪ হাজার কোটি টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬