Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর থালাপতি বিজয়
    আন্তর্জাতিক

    অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর থালাপতি বিজয়

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির প্রধান জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়।

    রয়টার্স জানায়, শনিবার সন্ধ্যার এ মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন-‘আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

    ঘটনাস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিজয় একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তিনি পানি বিতরণের জন্য বোতল ছুড়তে শুরু করেন। বোতল নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যেই ঘটে পদদলনের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে।

    পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও বাস্তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন জানিয়েছেন, কীভাবে এ পরিস্থিতি সৃষ্টি হলো তা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।

    আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এর আগে প্রচারে জোর দিচ্ছেন থালাপতি বিজয়, দফায় দফায় করছেন মিটিং-মিছিল।

    ম্যাংগোটিভি/আর এইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের
    Next Article জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির সংলাপ কার্যক্রম শুরু

    Related Posts

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    জুন ১৮, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬