Friday, August 14

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরুর চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের এক মিনিট পর চাঁদ অস্তে যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না।

এই কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি চূড়ান্ত হবে।

আল জারওয়ান আরও জানিয়েছেন, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষে এটি বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, রমজান শুরুর সময়ে আবুধাবিতে তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাসের প্রভাবে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা মৌসুমি গড় অনুযায়ী ১৫ মিলিমিটারের বেশি হতে পারে। সূত্র: গালফ নিউজ

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version