নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা। প্রতিষ্ঠানটিতে ‘নিরাপত্তা প্রহরী’ পদে ২ জনকে নিয়োগ দেবে। ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
পদের নাম
নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা
০২ জন।
চাকরির ধরন
অস্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
ঢাকা।
বয়স
১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে http://warpo.teletalk.com.bd/ ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, বিকেল ৫টা পর্যন্ত;
ম্যাংগোটিভি /আরএইচ


