Wednesday, September 9

বগুড়ায় নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার দ্বারকীপাড়া এলাকার বাসিন্দা।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version