মোবাইল ফোন, মোবাইল অ্যাকসেসরিজ, গ্যাজেট ও তথ্যপ্রযুক্তি পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এমআইওবি’র সদস্যপদ পেয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি মোবাইল ফোন শিল্পসংশ্লিষ্ট এই সংগঠনের সদস্যপদ লাভ করে।
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. তৌফিক বলেন, এমআইওবি’র সদস্যপদ পাওয়া প্রতিষ্ঠানের জন্য আনন্দের বিষয়। সংগঠনের সদস্য হিসেবে ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড বেনকিউ ও আইপ্রো মোবাইলের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দুটি ব্র্যান্ডের ফিচার ফোন বাজারজাত করছে। চলতি বছরের মধ্যে বেনকিউ’র স্মার্টফোন এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে আইপ্রো মোবাইলের স্মার্টফোন বাজারে আসবে।
এ ছাড়া ম্যাংগো ইন্টারন্যাশনাল নিজস্ব ব্র্যান্ডের অ্যাকসেসরিজ, গ্যাজেট ও আইওটি পণ্য নিয়েও কাজ করছে। এসব পণ্য বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
এম. তৌফিক আশা প্রকাশ করেন, এমআইওবি’র সদস্য হিসেবে ম্যাংগো ইন্টারন্যাশনাল শিল্প খাতে আরও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রযুক্তিপণ্য খাতের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


