Monday, August 17

তরুণদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে আয়োজন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। একই অনুষ্ঠানে এনএসইউর শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন।

কার্ডটি নর্থ সাউথ ইউনিভার্সিটির যোগ্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা, ভ্রমণ, রেস্টুরেন্ট, ফ্যাশন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নিরাপদে লেনদেনের পাশাপাশি বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া আইইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোফেল পরীক্ষার ফি, স্টার সিনেপ্লেক্সের টিকিট এবং নেটফ্লিক্স, স্পটিফাই, চরকি ও হইচইয়ের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্যাশব্যাক সুবিধা রয়েছে। নির্বাচিত রেস্টুরেন্ট, লাইফস্টাইল ব্র্যান্ড এবং পাঠাওয়ের রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবাতেও থাকছে বিশেষ সুবিধা।

ঢাকা ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগের পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা গুরুত্বপূর্ণ। উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, আর্থিক সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা ব্যাংক কাজ করে যাবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, প্রযুক্তিনির্ভর ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদের জন্য নিরাপদ ও সহজ পেমেন্ট সল্যুশন প্রয়োজন। এ অংশীদারত্ব শিক্ষার্থীদের শিক্ষা, বিনোদন, চলাচল ও জীবনযাপনের বিভিন্ন ব্যয়ে সুবিধা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে আত্মবিশ্বাসী করে তুলবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া দল ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version