Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আতাউর রহমান সেলিম (৩৫)। সে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদচর এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমসহ কুমিল্লা জেলার আরও ৩-৪ জন ব্যক্তি গত কয়েকদিন আগে গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের মোছা. নাসিমা আক্তারের (৪৫) বাড়িতে অবস্থান নেন। নাসিমার স্বামী মোঃ মুক্তার হোসেন, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। রবিবার সকালে…
ইন্টারনেট সেবার নতুন গাইডলাইন সংস্কারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি বলেছে, বিটিআরসির প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে দেশে ইন্টারনেটের মূল্য বাড়বে এবং দেশীয় উদ্যোক্তারা মারাত্মক সংকটে পড়বেন। ইন্টারনেট দাম অস্বাভিকভাবে বাড়লে দিনশেষে দায় পড়বে আইএসপিএবি’র উপরেই। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আইএসপিএবির সভাপতি মো. আমিনুল হাকিম। সভায় মো. আমিনুল হাকিম বলেন, ‘নতুন খসড়া গাইডলাইন অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর রেভিনিউ শেয়ারিং ও উচ্চ লাইসেন্স ফি আরোপের ফলে ব্রডব্যান্ড প্যাকেজের দাম সরাসরি বেড়ে যাবে। এটি শুধু গ্রাহকদের ক্ষতি করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল ব্যবসা-বাণিজ্যেও…
জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশের চূড়ান্তকরণ, গণভোটের আয়োজন ও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতার জন্য ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব ও গণভোটের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য অব্যাহত আছে…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে অংশ নিতে আগ্রহী কোনো প্রার্থী ঋণখেলাপি কি না, তা যাচাইয়ের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) ডাটাবেজ হালনাগাদ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে জানানো হয়েছে, সিআইবিতে ভুল তথ্য দিলে বা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি দায়ী কর্মকর্তা, ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট নির্বাহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি চাকরিচ্যুতির মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে,…
প্রকৃতিতে শীতের আগমন ইতিমধ্যে জানান দিচ্ছে। হিম হিম হাওয়ায় মানুষ এখন থেকেই শীতের স্পর্শ অনুভব করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আনুষ্ঠানিক আগমন ঘটবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ সারা দেশেই শীত অনুভূত হবে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে-বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া…
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ভোরে এই ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তি মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি, ভূমি থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি জানায়, ভূমিকম্পের পর মাজার-ই-শরিফ শহরের বাসিন্দারা ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এমনকি রাজধানী কাবুল থেকেও প্রায় ৪২০ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে দুর্গম গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি দেশটিতে আঘাত হানা সর্বশেষ বড়…
নৌপরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। একজন সচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত। রোববার (২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত রশীদ চৌধুরী পদোন্নতি পেয়ে…
বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব: গ্রাহক সেবা পক্ষ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা’। সেমিনারটি আয়োজন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। এছাড়া উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি। প্রধান অতিথির বক্তব্যে ড. এম…
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার জাতীয় নেতাকে- অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ সহচরদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপরই ৩ নভেম্বর রাতের আঁধারে বন্দি অবস্থায় সংঘটিত হয় এ নৃশংস হত্যাকাণ্ড। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে আছে। আদালতের রায়ে জেলহত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে…
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির একক প্রার্থী তালিকা আজই চূড়ান্ত হতে পারে। মিত্র রাজনৈতিক দলগুলোর জন্য কিছু আসন রেখে সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তালিকা অনুমোদনের সম্ভাবনা রয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। বৈঠক শেষে সাংগঠনিক টিমের সঙ্গে আলাদা আলোচনাও হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনশ আসনে পাঁচটি করে জরিপ চালান। সাংগঠনিক টিম ও স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। যেসব আসনে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম