Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বগুড়া গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত ১
    অন্যান্য

    বগুড়া গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত ১

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আতাউর রহমান সেলিম (৩৫)। সে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদচর এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমসহ কুমিল্লা জেলার আরও ৩-৪ জন ব্যক্তি গত কয়েকদিন আগে গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের মোছা. নাসিমা আক্তারের (৪৫) বাড়িতে অবস্থান নেন। নাসিমার স্বামী মোঃ মুক্তার হোসেন, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। রবিবার সকালে তারা সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এলাকাবাসীর দাবি, ওই বাড়িতে কয়েকদিন ধরে সন্দেহজনক লোকজনের আনাগোনা ছিল। গোপন সূত্রে জানা গেছে, তারা স্থানীয় এক ডাকাত দলের সহযোগিতায় বিস্ফোরক তৈরির পরিকল্পনা করছিলেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আরও ২ থেকে ৩ জন ব্যক্তি পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

    গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিস্ফোরণে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কা, গাইডলাইন সংস্কার চায় আইএসপিএবি
    Next Article সিএসই-৫০ ইনডেক্সে পরিবর্তন: বিকন, মারিকো ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যুক্ত

    Related Posts

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬

    বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫