Author: ম্যাংগো টিভি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি, সদস্য বা কোনো পদে থাকলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করার পর আইন মন্ত্রণালয় গেজেট আকারে তা প্রকাশ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি জানা যায়। আরপিওর নতুন বিধান অনুযায়ী, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনাকারী কোনো ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদে থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে অধ্যাদেশে নির্বাচন-সংক্রান্ত একাধিক নতুন বিধানও যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-আদালত ঘোষিত ফেরারি…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘না ভোট’ ব্যবস্থা আবারও ফিরিয়ে এনেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, কোনো নির্বাচনী আসনে একজন প্রার্থী থাকলেও ভোটাররা সেখানে ‘না ভোট’ দিতে পারবেন। যদি ‘না ভোট’ বেশি হয়, তাহলে ওই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি জারিকৃত ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এ এ বিধান সংযোজন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো আসনে কেবল একজন প্রার্থী অবশিষ্ট থাকলে, নির্বাচন অনুষ্ঠিত হবে ওই প্রার্থী ও ‘না ভোট’-এর মধ্যে। প্রার্থী প্রাপ্ত ভোট যদি ‘না ভোট’-এর চেয়ে…

Read More

বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য দেশি-বিদেশি মোট ১২টি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডি কে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, প্রস্তাবিত আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক (বাংলালিংক-ও স্কয়ার), মৈত্রি ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারি ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক (আকিজ) এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আর্থিক খাতে চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা বাড়ানো ও সর্বজনীন ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই চালু হচ্ছে ডিজিটাল ব্যাংকিং…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয়েছে। আর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এ…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। ৬৩টি আসনে ফাঁকা রাখা হয়েছে। এরমধ্যে কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি। এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বগুড়া-৬ আসন থেকে অংশ নেবেন। জেলাভিত্তিক বিএনপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন- ঢাকা বিভাগ ঢাকা-১: খন্দকার আবু আশফাক; ঢাকা-২: আমান উল্লাহ আমান; ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫: নবী উল্লাহ নবী; ঢাকা-৬: ইশরাক হোসেন; ঢাকা-৮: মির্জা আব্বাস আহমেদ; ঢাকা-১১: এম এ কাইয়ুম;…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগ থানার বড়বাজার এলাকার একটি পার্লারে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অপহৃত তরুণকে সেখান থেকেই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)। ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার ছেলের এক সময়ের সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় এ অপহরণের…

Read More

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আসন্ন দুই বছরের (২০২৬ ও ২০২৭) জন্য সংগঠনের ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালক। ডিবিএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান,আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন: এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি এম. রাফিউজ্জামান বোখারী, এসসিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ,…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। সারাদেশে ইতোমধ্যে আমাদের সাংগঠনিক ইউনিটগুলো কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় আজ ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। তিনি…

Read More

২০২৫ সালের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় উদ্বেগজনকভাবে ৭ দশমিক ৪৩ শতাংশ কমে ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরের তুলনায় এবং আগের বছরের একই সময়ের চেয়ে এই পতন রপ্তানি খাতে নতুন চাপ সৃষ্টি করেছে। তবে তৈরি পোশাক (আরএমজি) খাতের ওপর ভর করে ২০২৫–২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সামগ্রিক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেড়ে ১৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার (৩ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। রপ্তানিকারকদের মতে, আগস্ট থেকে অক্টোবর সময়কালে অর্ডার…

Read More

নভেম্বরের শীতল হাওয়ায় যখন শহর ধীরে ধীরে মোড় নিচ্ছে, তখন স্মার্টফোনপ্রেমীদের জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন এক উৎসবের উপলক্ষ। জনপ্রিয় এই প্রযুক্তি ব্র্যান্ড ঘোষণা করেছে মাসব্যাপী ‘উইন্টার ডিলস’ ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট স্মার্টফোন কেনার সঙ্গে থাকছে দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। দেশের যেকোনো ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে ইনফিনিক্স হট ৬০ সিরিজ, নোট ৫০ সিরিজ, অথবা জিটি ৩০ সিরিজ-এর যেকোনো মডেল ক্রয় করলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন “উইন্টার ডিলস” ড্র-এ। সেখানে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় ক্যাশব্যাক, ইনফিনিক্সের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এমনকি রিভো ইলেকট্রিক গাড়ি পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। শীতের…

Read More