Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কেউ আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
    জাতীয়

    শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কেউ আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি, সদস্য বা কোনো পদে থাকলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

    সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করার পর আইন মন্ত্রণালয় গেজেট আকারে তা প্রকাশ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি জানা যায়।

    আরপিওর নতুন বিধান অনুযায়ী, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনাকারী কোনো ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদে থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

    একই সঙ্গে অধ্যাদেশে নির্বাচন-সংক্রান্ত একাধিক নতুন বিধানও যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-আদালত ঘোষিত ফেরারি আসামিরা ভোট দিতে পারবেন না, সমভোট পেলে হবে পুনঃভোট, জোটে ভোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকেই ভোট, প্রার্থীর জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ, দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা, আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং চালু, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে, এআই-এর অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে, হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন।

    এছাড়া, সংশোধিত আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ছিল।

    বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও জোরদার হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফিরে এলো ‘না ভোট’, বন্ধ হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ
    Next Article মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬