Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ হিসেবে জানিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, গত দুদিন ধরে তিনি আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি মহাসচিব আরও বলেন, সারাদেশের মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আজ নয়া পল্টনের মসজিদে নামাজ…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ এখন বস্তাপচা দুর্নীতি, চাঁদাবাজি ও বিভাজনের রাজনীতি আর চায় না। তিনি দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি বা শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের মতো কোনো দুর্নীতির অভিযোগ নেই। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘কিছু লোক প্রোপাগান্ডা চালায়—সরকার পরিচালনায় আমাদের অভিজ্ঞতা নেই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। কর্মীদের দিয়ে চাঁদাবাজি করানোর অভিজ্ঞতা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা নেই। সর্বপর্যায়ে দুর্নীতি করার অভিজ্ঞতা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার—এবং তাদের একজনের মৃত্যুর-ঘটনার পরদিনই এ ঘোষণা দেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প বলেন, আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো, যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হতে পারে। ট্রাম্প আরও জানান, পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে লাখ লাখ অভিবাসন অনুমতি দিয়েছিল, সেগুলোও তিনি পুনর্বিবেচনা করবেন। পাশাপাশি অ-আমেরিকান নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, যেসব বিদেশি নাগরিক…
ফুটবল বিশ্বে পর্তুগালের নাম উচ্চারণ হলে প্রথমেই ভেসে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। দেশের ফুটবলের পোস্টারবয় বলা হয় তাকে। বিশ্বকাপ ছাড়া প্রায় সব বড় শিরোপাই জিতেছেন এই তারকা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে তরুণ প্রজন্ম ফুটবল খেলতে শুরু করেছিল—সেই প্রজন্মই এবার দেশকে এনে দিলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো বয়সভিত্তিক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো পর্তুগাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে উত্তাপ ছড়ায় মাঠে। তবে ৩২তম মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন আনিসিও কাব্রাল। ডান দিক থেকে কুনহার দুর্দান্ত কাট–ব্যাক পাস ধরে বাঁ…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা ভবিষ্যৎ শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। তবে ইউক্রেনীয় সেনারা দখলকৃত অঞ্চল থেকে সরে না গেলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এসব মন্তব্য করেন। তিনি নিশ্চিত করেন যে আগামী সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের মস্কো সফরের ব্যাপারে ক্রেমলিন আশাবাদী। পুতিন বলেন, ‘ক্রেমলিন আলোচনা করতে প্রস্তুত।’ তবে দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ শেষ হবে তখনই, যখন ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে…
জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি যে জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে এক দিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।’ প্রেস সচিব লিখেছেন, ‘আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক…
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বর শেষে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায়-দেশের মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। এটি চলতি সময়ের মোট বকেয়া ঋণের ৩৫.৭৩ শতাংশ। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র নয় মাসে খেলাপি ঋণ ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অতীত সময়ে বিভিন্ন নামে-বেনামে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া বিপুল অর্থ ধীরে ধীরে খেলাপি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে। পাশাপাশি…
খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ বা ‘আইপিও রুলস–২০২৫’ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে খসড়া নিয়মাবলির বিভিন্ন ধারা, প্রস্তাবিত পরিবর্তন, বাস্তব প্রয়োগ এবং বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা খসড়া আইনের বিভিন্ন ধারা–উপধারা নিয়ে মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। এসব মতামত বিবেচনায় নিয়ে নিয়মগুলোকে আরও…
জেলা জজ, অতিরিক্তি জেলা জজ ও যুগ্ম জেলা জজ হিসেবে তিনটি পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করেছে সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জনকে পদোন্নতি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এসপিদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে। এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপি নির্বাচন করা হয়। লটারির এ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মকর্তাদের এবার আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জেলায় পদায়ন করা হলো। সরকার জানিয়েছে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতেই নতুন এই পদায়ন। ম্যাংগোটিভি / আরএইচ
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম