Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    আগস্ট ৯, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা ট্রাম্পের
    Uncategorized

    তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার—এবং তাদের একজনের মৃত্যুর-ঘটনার পরদিনই এ ঘোষণা দেন তিনি।

    শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প বলেন, আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো, যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হতে পারে।

    ট্রাম্প আরও জানান, পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে লাখ লাখ অভিবাসন অনুমতি দিয়েছিল, সেগুলোও তিনি পুনর্বিবেচনা করবেন। পাশাপাশি অ-আমেরিকান নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করার কথাও উল্লেখ করেন তিনি।

    তার ভাষায়, যেসব বিদেশি নাগরিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ—তাদের বহিষ্কার করা হবে।

    থ্যাঙ্কসগিভিং উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেষ করা ট্রাম্পের এই ক্ষুব্ধ পোস্টকে অনেকেই তার দ্বিতীয় মেয়াদের সম্ভাব্য অভিবাসন নীতির আরও কঠোর রূপ বলে মনে করছেন। এর আগে ট্রাম্প প্রশাসন দেশজুড়ে ব্যাপক বহিষ্কার অভিযান পরিচালনা করেছিল।

    তিনি বলেন, অবৈধ ও বিশৃঙ্খল জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোই হবে আমাদের লক্ষ্য। এই পরিস্থিতির পূর্ণ সমাধান কেবল ‘উল্টো অভিবাসন’ এর মাধ্যমেই সম্ভব। সূত্র: এএফপি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল
    Next Article চুরি-চাঁদাবাজির অভিজ্ঞতা আমাদের নেই-ভাষানটেকে জামায়াত আমিরের দাবি

    Related Posts

    শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

    জুলাই ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬