Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    আগস্ট ৯, ২০২৬

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    আগস্ট ৯, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল
    খেলা

    ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফুটবল বিশ্বে পর্তুগালের নাম উচ্চারণ হলে প্রথমেই ভেসে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। দেশের ফুটবলের পোস্টারবয় বলা হয় তাকে। বিশ্বকাপ ছাড়া প্রায় সব বড় শিরোপাই জিতেছেন এই তারকা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে তরুণ প্রজন্ম ফুটবল খেলতে শুরু করেছিল—সেই প্রজন্মই এবার দেশকে এনে দিলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো বয়সভিত্তিক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল।

    ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে উত্তাপ ছড়ায় মাঠে। তবে ৩২তম মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন আনিসিও কাব্রাল। ডান দিক থেকে কুনহার দুর্দান্ত কাট–ব্যাক পাস ধরে বাঁ পায়ের নরম টোয়ে বল জালে পাঠান তিনি। গোলটির কৃতিত্ব বড় অংশেই কুনহার নিখুঁত পাসের।

    ৪১তম মিনিটে স্পট–কিক থেকে লিড দ্বিগুণের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

    দ্বিতীয়ার্ধ জুড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। কিন্তু পর্তুগালের শক্তিশালী ডিফেন্সের দেয়ালে বারবার আটকে যায় তাদের সব প্রচেষ্টা।

    যোগ করা সময়েও গোল আদায় করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ হেরে মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

    বল দখলে (৫৮%) এবং আক্রমণেও এগিয়ে ছিল পর্তুগাল। পুরো ম্যাচে দু’দল মিলিয়ে হয়েছে ৪৩টি ফাউল, যা ম্যাচের লড়াই–ভরা পরিবেশকে আরও স্পষ্ট করে। শেষ বাঁশির পর পর্তুগালের তরুণেরা উল্লাসে মাতেন, এটাই তাদের দেশের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা জয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমার্কিন প্রস্তাবে আগ্রহী পুতিন, ইউক্রেন না সরলে আরও ভূখণ্ড দখলের হুমকি
    Next Article তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

    Related Posts

    মেসির বাবা হোর্হে মেসি আর নেই: গোল ডটকম

    আগস্ট ৮, ২০২৬

    এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

    আগস্ট ৭, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬