Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত এ সংঘর্ষ চলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। পরে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায় দুই পক্ষ। এ সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও শিক্ষার্থীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুনে ক্যাম্পাসে থাকা যানবাহন পুড়ে যায় বলে দাবি শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিলে একটি বাসায়…
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারপারসন তারেক রহমান দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন এবং দলীয় মনোনয়নপ্রত্যাশীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন-মনোনয়ন যাকে দেবে, তার হয়ে কাজ করতে হবে; সেখানেই বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন হবে। রোববার (২৬ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভার সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন আহসান উদ্দিন খান শিপন, ব্যারিস্টার রুমিন ফারহানা, শেখ…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুদকে পাঁচ দিনের রিমান্ডে থাকা নজরুল ইসলামের শাস্তি ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবিতে স্মারকলিপিও জমা দেন তারা। মানববন্ধনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও কামরুল হাসান বলেন, ‘আমরা আত্মসাৎ হওয়া টাকা ফেরত চাই। গ্রাহকদের প্রাপ্য অর্থ তাদেরই।’ রিকভারি সেকশনের ইনচার্জ মাসুদ বলেন, ‘নজরুল-খালেকরা নজিরবিহীন…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের শুরুতে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়লেও এক আবেগঘন পোস্টের মাধ্যমে সকল মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শবনম ফারিয়া লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে একদিন এই সম্পর্ক ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য ও আশা নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে সবাই চেষ্টা করেন। ‘আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন—মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে,’ লিখেছেন তিনি। অভিনেত্রী বলেন, যারা একাধিকবার বিয়ে করেন, তারাও অতীত নিয়ে গর্ব করেন না। ‘একটা সম্পর্ক ভাঙার…
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এক ব্যক্তির নামে অনুমোদিত মোবাইল ফোনের সিমকার্ডের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সিমকার্ড ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এক ব্যক্তির নামে ১০টি সিম নিবন্ধন করা যায়; তা কমিয়ে ৫ বা ৭টিতে আনা হবে। পরবর্তীতে এই সংখ্যা ২টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক অপরাধে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার হয়। নির্বাচন ঘিরে যেন…
আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এ সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১৩টি সংস্কার কাজও শেষ করার চেষ্টা চলছে। রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, “সংস্কার কমিশন থেকে ২৩টি তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে। এর মধ্যে আমাদের মন্ত্রণালয় ১৩টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। নভেম্বরে পরিষদের কাজ শেষ হবে—তাই আগামী মাসেই কার্যক্রম গুছিয়ে নিতে চাই।” মাহফুজ আলম আরও বলেন, ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই উপদেষ্টা পরিষদে তোলা হবে। অনলাইন…
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারানো ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৬)। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে তিনি। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে ভারী বেয়ারিং প্যাডটি পড়ে তার মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই হঠাৎই পিলারের ওপর থেকে ভারী ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাইয়ের ছোট আবুল কালাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে…
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি শুভেচ্ছা ও বাণী দিয়েছেন। তিনি শহর যুবদলের পক্ষ থেকে দলটির প্রতিটি ত্যাগী, সংগ্রামী ও আদর্শনিষ্ঠ নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে বলেন-যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। সময়ের পরিক্রমায় যুবদল এখন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আহসান হাবীব মমি বলেন, বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন হুমকির…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন — এমনই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে রোগীর বিভাজন বিভাগ অনুযায়ী মোট সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে):১৮৬, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮২, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৫৪, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫০,…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন বলে সূত্রে জানা গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, নভেম্বরের ২০ তারিখের আগে বা পরে তারেক রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারেন। এ সময় তিনি পরিবারসহ তীর্থযাত্রায় অংশ নেবেন বলেও আভাস মিলেছে। তিনি বলেন, ‘ওমরাহ শেষে তিনি দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে ফিরবেন—তা এখনো নিশ্চিত নয়।’ এর আগে দলের সিনিয়র…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম