Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নভেম্বরে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান, দেশে ফেরারও আভাস
    রাজনীতি

    নভেম্বরে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান, দেশে ফেরারও আভাস

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন বলে সূত্রে জানা গেছে।

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, নভেম্বরের ২০ তারিখের আগে বা পরে তারেক রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারেন। এ সময় তিনি পরিবারসহ তীর্থযাত্রায় অংশ নেবেন বলেও আভাস মিলেছে।

    তিনি বলেন, ‘ওমরাহ শেষে তিনি দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে ফিরবেন—তা এখনো নিশ্চিত নয়।’

    এর আগে দলের সিনিয়র নেতারাও কয়েক দফা ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ের আগেই দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরতে পারেন বিএনপি নেত্রীপুত্র তারেক রহমান।

    ২০০৭ সালে দেশে জরুরি আইনের সময় লন্ডনে পাড়ি জমানোর পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে দলের রাজনীতি পরিচালনার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছেন তিনি।

    তারেক রহমানের দেশে ফেরার আভাসের খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তবে তার দেশে ফেরা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি, নিহতের পরিবারে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ
    Next Article ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,১৪৩

    Related Posts

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬

    ২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

    এপ্রিল ৩০, ২০২৬

    বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দাবি জামায়াতের

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫