Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ। ডিসিসিআই সভাপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আর ভবিষ্যতের কোনো বিষয় নয়; এটি ইতোমধ্যে আমাদের জীবন, কর্মক্ষেত্র ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট…
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী ফারুক আহম্মেদ। এর আগে গত ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর অপমৃত্যুকে কেন্দ্র করে ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন অভিনেতার মামা মোহাম্মদ আলমগীর। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় করা মামলার আসামিরা হলেন-সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন,…
রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে নাইট ডিউটির সময় এক নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবিব নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আহসান হাবিব নওগাঁর নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি নগরীর লক্ষিপুর এলাকায় অবস্থিত আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মামলার এজাহারে ভুক্তভোগী নার্স জানান, দুই বছর আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৯ অক্টোবর নাইট ডিউটির সময় তাকে ক্লিনিকে ডেকে নেন চিকিৎসক হাবিব। ওই রাতেই ক্লিনিকের কক্ষে সারারাত…
নানা আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। র্যালির আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে…
আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে বিএনপি নতুন অর্থনৈতিক মডেল প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ‘ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি হ্রাস করে অর্থনীতির গতি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। তিনি মন্তব্য করেন, “৩১ দফা বিএনপির প্রতিশ্রুতি। কেউ ঐকমত্য হোক বা না হোক বিএনপি তা বাস্তবায়ন করবে।” তিনি বলেন, নীতি প্রণয়ন আমলাদের কাজ নয়; বরং সংশ্লিষ্ট…
স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও হাতের নাগালে আনতে বাংলাদেশে কার্ডবিহীন কিস্তি সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত এআই প্রযুক্তিনির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। রোববার (২৬ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই সেবার আওতায় ক্রেতারা কোনো ধরনের ব্যাংক কার্ড ছাড়াই নগদ অর্থ পরিশোধ করে সহজ মাসিক কিস্তিতে অনারের স্মার্টফোন কিনতে পারবেন। নতুন এই স্কিমের আওতায় ক্রেতারা তাদের পছন্দের যেকোনো অনার স্মার্টডিভাইসের মূল্য থেকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করলেই বাকি অর্থ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন। ক্যাশ-নির্ভর এই কিস্তি সুবিধায় অনুমোদন প্রক্রিয়া মাত্র ২০ মিনিটে সম্পন্ন হওয়ায় গ্রাহকরা উপভোগ করবেন দ্রুত ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা। প্রাথমিকভাবে এই সেবা…
কয়েক দফা টেন্ডার জটিলতা কাটিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে যাচ্ছে ‘মিড ডে মিল’ কার্যক্রম। আগামী ১৭ নভেম্বর থেকে সারাদেশের ১৬৫ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা হবে। প্রথম ধাপেই ৩১ লাখ শিশু এ সুবিধার আওতায় আসবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের হার বিশ্লেষণ করে প্রতিটি জেলা থেকে কমপক্ষে একটি করে উপজেলাকে এ কার্যক্রমের জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া বিশেষ বিবেচনায় বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলায় মিড ডে মিল কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আশা করছি ১৭ নভেম্বর থেকেই ৩১ লাখ শিক্ষার্থী মিড…
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্যে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৩ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, বরিশালে ১৪১ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৭৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী রয়েছেন। এ সময়ে মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে…
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামে নতুন উপশাখা চালু করা হলো। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আমানত, বিনিয়োগ, রেমিট্যান্সসহ সবধরনের সেবা পাবেন। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে ব্যাংক। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ…
জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ছয়জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে জামালপুরমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নেওয়ার পর চান মিয়া, আরিফা খাতুন পলি ও আরেকজন অজ্ঞাত পরিচয়ের যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, আর রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায় বলে জানা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম