Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে ৪ জন নিহত
    অন্যান্য

    জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে ৪ জন নিহত

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ছয়জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে জামালপুরমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নেওয়ার পর চান মিয়া, আরিফা খাতুন পলি ও আরেকজন অজ্ঞাত পরিচয়ের যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

    নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, আর রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায় বলে জানা গেছে।

    আহত জাহাঙ্গীর, সাদিকা, ফারজানা, সন্দ্যা, শিশু আরশ এবং আরেক অজ্ঞাত ব্যক্তির বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত ও তিতপল্লা এলাকায়—এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, তাদের সকলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকলাখ দক্ষ কর্মী নেবে জাপান, প্রধান উপদেষ্টাকে অগ্রগতি জানাল এনবিসিসি দল
    Next Article চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উপশাখার যাত্রা

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬