Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর স্মার্ট মানবসম্পদের বিকল্প নেই: ডিসিসিআই সভাপতি
    বিজনেস

    চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর স্মার্ট মানবসম্পদের বিকল্প নেই: ডিসিসিআই সভাপতি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

    সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ।

    ডিসিসিআই সভাপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আর ভবিষ্যতের কোনো বিষয় নয়; এটি ইতোমধ্যে আমাদের জীবন, কর্মক্ষেত্র ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট প্রযুক্তি, বিগ ডাটা, ব্লকচেইন ও ইন্টারনেট—এই প্রযুক্তিগুলো কর্মবাজারের কাঠামো দ্রুত পালটিয়ে দিচ্ছে।

    তিনি আরও বলেন, এলডিসি পরবর্তী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রধান ভরসা হবে স্মার্ট মানবসম্পদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যানুযায়ী, আগামী পাঁচ বছরে বৈশ্বিক চাকরির বাজারের এক-চতুর্থাংশ বদলে যাবে। ফলে প্রযুক্তিনির্ভর দক্ষতায় পিছিয়ে থাকা কর্মীরা বড় ঝুঁকিতে পড়বে।

    দক্ষ মানবসম্পদ তৈরিতে শুধু দক্ষতা নয়, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও সৃজনশীল চিন্তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, দেশে ১৭৬টি বিশ্ববিদ্যালয় থাকলেও আধুনিক প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এখনো সীমিত। ফলে অনেক দক্ষ স্নাতক বিদেশমুখী হচ্ছেন, আর দেশের শিল্পখাত দক্ষ জনবল সংকটে রয়েছে।

    প্রযুক্তিনির্ভর বিভাগ চালু, যুগোপযোগী সিলেবাস প্রণয়ন এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

    তিনি জানান, মানবসম্পদ উন্নয়নে ডিসিসিআই ইতোমধ্যে দেশি-বিদেশি ১৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং বেসরকারি খাতের কর্মীদের আপস্কিলিং ও রি-স্কিলিং কার্যক্রম পরিচালনা করছে। দক্ষ মানবসম্পদ উন্নয়নই দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসালমান শাহ হত্যা মামলা: সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    Next Article সমাপনী বৈঠক শেষ, মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন

    Related Posts

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫