Author: admin

যুদ্ধের সময় আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। ইউসুফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন-এমন খবর তিনি আগে শুনেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনার মধ্যেই এ…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়েও সীমিত আকারে কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে ঢাকা কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস, আইসিডি কমলাপুর, মোংলা কাস্টম…

Read More

মন্ত্রী ও সংসদ সদস্যদের আচরণে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে কোনো বিষয়ে মন্তব্য না করতে তিনি গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল সোয়া ১১টায় বৈঠক শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। বৈঠকে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয়…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, বাস মালিকদের প্রতি অনুরোধ থাকবে, বাসে একাধিক চালক রাখা হোক, যাতে একজন চালকের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। বুধবার (১১ মার্চ) মহাখালী বাস টার্মিনালে আয়োজিত মালিক-শ্রমিক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না; এরকম হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট চালু থাকবে। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পুলিশ সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ব্যক্ত করেন, গত দুই ঈদ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি–এর মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে দলটি। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে গণমাধ্যমকে মিয়া গোলাম পরওয়ার জানান, তারা এভাবে ডেপুটি স্পিকার চাননি। দলটি সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে বলা হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন এটি…

Read More

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালতে মাইন স্থাপন করা হলে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতির মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানো শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ও মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি ওই প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তবে…

Read More

টানা বড় দরপতনের পর দেশের শেয়ারবাজারে আবারও বড় উত্থান দেখা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সঙ্গে সব মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে। দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট…

Read More

রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই ব্যক্তি বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির লক্ষ্যবস্তু হওয়া চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় বাসিন্দারা জানান, গুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রথমে বাড়িটির আশপাশে ঘোরাফেরা করে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমান বলেন, আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে…

Read More

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে নিখোঁজ থাকা অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত ছয়টি ঘটনায় দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে যায় এবং এখনো সেগুলোর অবস্থান জানা যায়নি। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ‘ব্রোকেন অ্যারো’, অর্থাৎ দুর্ঘটনার কারণে পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা। সরকারি নথি অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩২টি এমন ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড এখনো নিখোঁজ।…

Read More