Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর ত্রিমুখী দুর্ঘটনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে একটি বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে…

Read More

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও বিকল ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক মারা যান। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে ভেতরে আটকা পড়েন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের…

Read More

চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনেই ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে বিপুল অঙ্কের রেমিট্যান্স আসে, যা এখনো সর্বোচ্চ মাসিক রেকর্ড হিসেবে রয়েছে। তবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সদ্য…

Read More

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য চমকপ্রদ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের মূল স্কোয়াড ও পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি নেপালে শুরু হবে এই বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল। সূচি অনুযায়ী, ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলার মেয়েরা। গ্রুপপর্ব…

Read More

স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় যুক্ত করেছে সরকার। এর ফলে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় মোট ওষুধের সংখ্যা দাঁড়াল ২৯৫টি। তালিকাভুক্ত এসব ওষুধের বিক্রির জন্য নির্দিষ্ট দাম নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘এই ওষুধগুলো সাধারণ মানুষের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত। সরকার নির্ধারিত মূল্যে এসব ওষুধ বিক্রি নিশ্চিত হলে দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। এটি স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ।’ অধ্যাপক ডা.…

Read More

এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম খান। তিনি বলেন, অপারেটরদের কাছ থেকে একটি ১২ কেজির সিলিন্ডার কিনতেই তাদের এক হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে দেড় হাজার টাকার কম দামে সিলিন্ডার বিক্রি করা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রম জোরদার করতে মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত এই কমিটি গণমাধ্যমে প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন ও জনমত গঠনে কাজ করবেমঙ্গলবার (৬ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।মিডিয়া উপ-কমিটির সদস্যরা হলেন— কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক…

Read More

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ যতই হোক না কেন, এই নির্ধারিত ফি’র বেশি আদায় করা যাবে না। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, জিএফইটি–২০১৮ অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, মানি চেঞ্জারদের অবশ্যই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা—এই…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিছু প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল ও এ নিয়ে চলমান আপিল কার্যক্রম ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, “এবার মনোনয়ন দাখিলের সময় দেশের কোথাও সহিংসতার তথ্য আমরা পাইনি।” রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমান সুযোগ…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা ও উন্নয়নের জন্য একটি পৃথক ও শক্তিশালী ইনস্টিটিউশন গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ প্রতিষ্ঠান কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং স্বাধীনভাবে কাজ করবে এবং নীতিনির্ধারণে সরকারকে সহায়তা করবে। বুধবার (৭ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা ২০২৬–২০৫০ উপস্থাপনকালে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের অর্থনীতির প্রাণ বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাত শক্তিশালী না হলে অর্থনীতি দাঁড়াবে না। দেশের প্রতিটি মানুষের জীবন এই খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।” তিনি অতীতের পরিকল্পনাকে ‘খাপছাড়া’ উল্লেখ করে বলেন, শুরু থেকে নতুন…

Read More