Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)–এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দা–য় ওআইসি সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র বিজয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ও…
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), একই এলাকার এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০) ও গাফ্ফার (৩৪)। অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ দিন আগে নূরা নামে এক ব্যক্তির নেতৃত্বে ৫–৬…
ফরিদপুরের বোয়ালমারীতে সহকর্মীর পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে নৃশংসভাবে সজিব শরীফ (১৫) নামে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত ‘আকিজ-বশির জনতা জুট মিলে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজিব শরীফ পার্শ্ববর্তী দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের…
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুই লেফটেন্যান্ট জেনারেলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত অফিসিয়াল আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববারও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আটটি পদে রদবদল করা হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফার বড় রদবদল। রদবদলে যারা যে দায়িত্ব পেলেন: আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর…
নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে…
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বাংলাদেশ পুলিশ–এ নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে পদগুলো খালি থাকায় মাঠপর্যায়ে ট্রাফিক নিয়ন্ত্রণে জনবল সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনভোগান্তি কমাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রচলিত ও বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া…
রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে বেলা পৌনে ১১টায় গভর্নর দায়িত্ব গ্রহণ করে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই গভর্নর বন্ধ শিল্পপ্রতিষ্ঠান দ্রুত চালুর লক্ষ্যে সক্রিয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার কথা বলেছেন। অর্থনীতিকে পুনরায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে প্রয়োজনীয় নীতিসহায়তা দেওয়া হবে…
সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। মন্ত্রিপাড়ায় নতুন বরাদ্দ ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকা ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানে অবস্থান করছিলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দায়িত্ব হস্তান্তরের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলোবাড়ি ছাড়তে শুরু করেছেন। গৃহায়ন ও গণপূর্ত…
জুলাই আগস্টের হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে দিনগত রাত ৩টার…
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে পাঁচ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারটি কালীগঞ্জের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকত। স্থানীয়রা জানান, শিশুটির বাবা স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা একটি এনজিওতে কর্মরত। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে এক কৃষক রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বস্তা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম