Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। মন্ত্রিপাড়ায় নতুন বরাদ্দ ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকা ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানে অবস্থান করছিলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দায়িত্ব হস্তান্তরের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলোবাড়ি ছাড়তে শুরু করেছেন। গৃহায়ন ও গণপূর্ত…
জুলাই আগস্টের হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে দিনগত রাত ৩টার…
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে পাঁচ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারটি কালীগঞ্জের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকত। স্থানীয়রা জানান, শিশুটির বাবা স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা একটি এনজিওতে কর্মরত। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে এক কৃষক রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বস্তা…
চলতি ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অস্বাভাবিক সক্রিয়তা দেখা যাচ্ছে। মাত্র ২৬ দিনের মধ্যে অন্তত নয়বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা বিশেষজ্ঞদের মধ্যে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি করেছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ছিল সিকিমে, যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। এর আগের দিন বুধবার রাতেও ৫.১ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। কেন্দ্র ছিল মিয়ানমার–এর সাংগাই অঞ্চল, মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। যদিও বড় ক্ষয়ক্ষতির খবর নেই, ধারাবাহিক কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ফেব্রুয়ারির শুরু থেকেই ভূমিকম্পের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। ১ ফেব্রুয়ারি…
জুলাই-আগস্টে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় দলটি; তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট জুলাই-আগস্টে হত্যা ও সহিংসতার মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে…
শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প ও সাহিত্য চর্চাকে এগিয়ে নিতে সরকার দায়িত্ব পালন করবে, তবে এগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কৃতি মানুষের সংখ্যা বাড়লে সমাজ আলোকিত হয়। একুশে পদকের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন ঘটনাকে স্মরণ করা এবং গুণীজনদের অবদানের সঙ্গে জনগণের পরিচয় ঘটে—যা একটি ইতিবাচক অর্জন। এর ফলে জ্ঞান ও সংস্কৃতির বিকাশ আরও ত্বরান্বিত হবে। এ…
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, ‘এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।’ কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান বলেও ইঙ্গিত দেন তিনি। দায়িত্ব নেওয়ার দিন থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে পূর্ণ মনোযোগ দেওয়ার বার্তা দেন মোস্তাকুর রহমান। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নরের কাছে ব্যাংকিং…
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সংগীতে (মরণোত্তর) সম্মাননা পেয়েছেন কিংবদন্তি…
মিডল্যান্ড ব্যাংক পিএলসি–এর পরবর্তী প্রবৃদ্ধি পর্বে নেতৃত্ব দিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদ এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, যখন মিডল্যান্ড ব্যাংক বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে। শাখা পর্যায় থেকে শুরু করে কর্পোরেট ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দক্ষতার ক্ষেত্রের মধ্যে রয়েছে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ…
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড বিভাগের নাম: টেকনোলজি অডিট পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদসংখ্যা: ২ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি অভিজ্ঞতা: ৫-৯ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। https://bdjobs.com/h/details/1463555?ln=1 আবেদনের শেষ সময়: ৪ মার্চ ২০২৬ সূত্র: বিডিজবস ডটকমbdjobs.com ম্যাংগোটিভি /আরএইচ
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম