অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় জামায়াতে ইসলামী রংপুর দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। একই বক্তব্যের খবর একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক কাঠামো এমনভাবে জামায়াতিকরণ করা হয়েছে, যাতে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে জয়ী দেখানো হয়।
তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়েছিল। এমনকি ‘বুকে পাথর চাপা দিয়ে’ জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থা, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা পরাজিত হবেন—এটা অবিশ্বাস্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ
