Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    আগস্ট ৮, ২০২৬

    যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমেছে ভোগান্তি
    বিজনেস

    স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমেছে ভোগান্তি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টানা কয়েক সপ্তাহের সংকট কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। কমেছে গাড়ির দীর্ঘ সারি, গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তিও অনেকটা কমেছে।

    শনিবার (৮ আগস্ট) ঢাকার একাধিক সিএনজি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখা যায়নি। আগে যেখানে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হতো, সেখানে এখন ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই গ্যাস নিয়ে বেরিয়ে যেতে পারছেন চালকরা। গ্যাসের চাপ পর্যাপ্ত থাকায় দ্রুত সরবরাহ করাও সম্ভব হচ্ছে।

    চালকরা জানান, শুক্রবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে শনিবার স্টেশনগুলোতে তুলনামূলক ভিড় কম। একই সঙ্গে আগের তুলনায় গ্যাসের চাপও বেড়েছে।

    মগবাজারের অটোরিকশাচালক শাহিন বলেন, কয়েক সপ্তাহ ধরে গ্যাস নিতে তিন-চার ঘণ্টা লাইনে বসে থাকতে হয়েছে। এতে দিনের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে শনিবার গ্যাসের চাপ ভালো থাকায় মাত্র ২০ মিনিটেই গ্যাস নিতে পেরেছেন তিনি। আরেক চালক রুবেল বলেন, সিএনজি পাম্পে এখন তেমন সিরিয়াল নেই। নিয়মিত গ্যাস সরবরাহ পাওয়া গেলে আয়ও কিছুটা বাড়বে।

    এর আগে মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি খালাসে বিলম্ব হয়। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গিয়ে সংকট তৈরি হয়েছিল। এতে আবাসিক গ্রাহক, সিএনজি চালক ও শিল্প খাতের সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েন।

    সরকারের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কেটে যাওয়ার কথা জানানো হয়েছিল। সর্বশেষ পরিস্থিতিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, কমবে ৫ জেলার মানুষের ভোগান্তি
    Next Article মেসির বাবা হোর্হে মেসি আর নেই: গোল ডটকম

    Related Posts

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    আগস্ট ৮, ২০২৬

    যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি

    এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬