Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্লোবাল ব্র্যান্ডের হাত ধরে দেশে এলো লেনোভোর ৮ নতুন মনিটর সিরিজ
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গ্লোবাল ব্র্যান্ডের হাত ধরে দেশে এলো লেনোভোর ৮ নতুন মনিটর সিরিজ

    By adminজুলাই ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের বাজারে নতুন ৮টি মনিটর সিরিজ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এসব মনিটর বাজারজাত করছে।

    গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ নতুন মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির জেনারেল ম্যানেজার কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন।

    নতুন লাইনআপে অফিস, শিক্ষা ও দৈনন্দিন ব্যবহারের জন্য এল২৪-৪সি, এল২৪ডি-৪সি এবং এল২৭-৪সি মডেল যুক্ত হয়েছে। এসব মনিটরে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। বড় স্ক্রিনের ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে ৩১.৫ ইঞ্চির ডি৩২-৪০ মনিটর।

    গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য লেনোভো এনেছে জনপ্রিয় লিজিয়ন সিরিজের চারটি নতুন মডেল। লিজিয়ন ২৪-১০ ও লিজিয়ন ২৭-১০ মনিটরে রয়েছে ফুল এইচডি রেজোলিউশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এছাড়া লিজিয়ন ২৭কিউ-১০ ও লিজিয়ন ২৭কিউডি-১০ মডেলে কিউএইচডি ডিসপ্লের সঙ্গে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং উন্নত রঙের মান নিশ্চিত করা হয়েছে। ফ্ল্যাগশিপ ২৭কিউডি-১০ মডেলে রয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট।

    প্রতিটি লিজিয়ন মনিটরে পূর্ণাঙ্গ আর্গোনমিক স্ট্যান্ড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে উচ্চতা, কৌণিক অবস্থান ও ঘোরানোর সুবিধা পাওয়া যাবে।

    গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন বলেন, গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতেই নতুন মনিটরগুলো আনা হয়েছে। তিনি গ্রাহকদের গ্রে মার্কেট এড়িয়ে অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে পণ্য কেনার আহ্বান জানান, যাতে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সুবিধা পাওয়া যায়।

    নতুন মনিটরগুলোতে তিন বছরের অফিসিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এগুলো ইতোমধ্যে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত শোরুম, ডিলার নেটওয়ার্ক এবং অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর উদ্যোগের আহ্বান বিরোধীদলীয় নেতার
    Next Article অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ সুযোগ, ভুল প্রশ্নকারীরা সাময়িক বরখাস্ত

    Related Posts

    সীমাবদ্ধতা পেরিয়ে বিশ্বজয়ের অদম্য ইচ্ছা আমাদের আছে: সেমিকন্ডাক্টর সামিটে প্রধানমন্ত্রী

    জুলাই ২৫, ২০২৬

    সেমিকন্ডাক্টর ও এআই খাতে যাত্রা, শুরু বিইএআর সামিট ২০২৬

    জুলাই ২৫, ২০২৬

    ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

    জুলাই ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    নতুন কুঁড়ির সংবাদ লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬