Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বড় ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ উপহার
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বড় ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ উপহার

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে লঞ্চ করেছে নতুন ভিভো ওয়াই৫০০। সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারির এই স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে ৮ জুলাই, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

    প্রি-অর্ডার চলাকালে গ্রাহকরা পাবেন ভিভো এক্স মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এতে রয়েছে একটি পেনপেন ডল, একটি ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। অফারটি শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য প্রযোজ্য। এছাড়াও, গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডাটা বান্ডেল। শর্তাবলি প্রযোজ্য।

    দিনের বড় একটি সময় যারা স্মার্টফোনে কাজ, ভিডিও দেখা, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কাটে, তাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৫০০।

    এই প্রয়োজন পূরণে ভিভো ওয়াই৫০০-এ দেওয়া হয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এক চার্জেই ব্যবহারকারীরা টানা ১৯ ঘণ্টা জুম মিটিং বা ৩৫ ঘণ্টা ভিডিও উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা। উন্নত আল্ট্রা-থিন ব্যাটারি প্রযুক্তির কারণে ১,৬০০ বার চার্জের পরও ব্যাটারি ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখে, ফলে প্রায় ছয় বছর পর্যন্ত পাওয়া যায় নির্ভরযোগ্য ব্যাটারি অভিজ্ঞতা।

    ছোট পর্দায় বড় অভিজ্ঞতা দিতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আই প্রোটেকশন মোড। ফলে প্রতিটি ভিডিও, গেম ও কনটেন্ট উপভোগ করা যাবে আরও প্রাণবন্তভাবে।

    ব্যস্ত দিনের প্রতিটি কাজে গতি ও পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসর, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর ৬ লাখ ৮০ হাজার। ফলে গেমিং থেকে শুরু করে একসঙ্গে একাধিক কাজ করা সবকিছুই হয় আরও সহজ ও সাবলীল।

    পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫০০। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেমের সমন্বয়ে স্মার্টফোনটিতে যোগ হয়েছে আধুনিক ও স্টাইলিশ লুক।

    দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা দিতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এন্টি-ড্রপ আর্মর ডিজাইন।

    ছবি তোলার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো ফিচার, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে।

    সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্রি-অর্ডার অফারের সমন্বয়ে ভিভো ওয়াই৫০০ এসেছে তাদের জন্য, যারা প্রতিটি চার্জে চান সারাদিনের নির্ভরযোগ্য সঙ্গ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    Next Article নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সামানজার সাঈদ

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬