Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নদী থেকে দুই মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ
    জাতীয়

    নদী থেকে দুই মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

    By adminজুন ২৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আশুলিয়া ও তুরাগ নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক করেছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ বলছে, দুটি ঘটনাই দুর্ঘটনাজনিত মৃত্যু। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি নদী থেকে সাতটি মরদেহ উদ্ধারের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    রোববার (২৮ জুন) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘তুরাগ নদী নিয়ে অপপ্রচার ও পুলিশের অবস্থান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

    তিনি জানান, গত ২৬ জুন রাত ১২টা ১০ মিনিটে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় গরুহাটা ঘাটসংলগ্ন আশুলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের ভাই সালাহউদ্দিন তাকে মো. সুমন (১৭) হিসেবে শনাক্ত করেন।

    পুলিশ সুপার বলেন, গত ২২ জুন সুমন ২০ থেকে ২২ জন বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে যান। বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার গরুর হাট ঘাট এলাকায় নৌকা থেকে নামার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। কয়েক দিন অনুসন্ধানের পর ২৬ জুন তার মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, নিহতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

    এ ছাড়া গত ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাট এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে রনি (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। প্রায় ৩০ মিনিট পর স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে শাহআলী থানা পুলিশ ও আমিনবাজার নৌ থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনাতেও একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    শামীমা পারভীন বলেন, দুটি ঘটনাই দুর্ঘটনাজনিত হলেও একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

    তিনি জানান, অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে জনসাধারণকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অপপ্রচার সম্পর্কে কোনো তথ্য থাকলে তা ঢাকা জেলা পুলিশকে জানানোরও অনুরোধ করেন তিনি।

    এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া দুই ব্যক্তির রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করা পুলিশের দায়িত্ব নয়। কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়াই পুলিশের দায়িত্ব। এ দুই ঘটনায় নিহতদের পরিবারও কোনো অপরাধের অভিযোগ করেনি।

    সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চলতি বছরের মার্চ থেকে মে—এই তিন মাসে ঢাকা জেলায় মোট ১৭০টি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মামলা অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রশিক্ষণ দেবে বিএসইসি
    Next Article পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    Related Posts

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬