Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
    সারাদেশ

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    By adminজুন ২৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নীলফামারীতে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে পানি বিপৎসীমা সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা নির্ধারিত ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এর আগে সকাল ৯টায় পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। হঠাৎ এত পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ঢুকে পড়ছে।

    উজানের ঢলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ছবি : এনটিভি

    তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং নদীপাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত চাপ কমানো যায়। নদীর তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    Related Posts

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬

    পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    জুন ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬