Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন
    খেলা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    By adminজুন ২২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের গ্রুপ এইচে দারুণ এক প্রদর্শনীতে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা লা রোজারা প্রথম ৩০ মিনিটেই তিন গোল করে জয়ের ভিত গড়ে তোলে। এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্পেন।

    রোববার (২১ জুন) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা ঝেড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। ম্যাচের ১০ মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। গোলটির যোগান দেন মিকেল ওয়ারজাবাল।

    ইয়ামালের গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে স্পেন। ২১ ও ২৭ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান ৩-০ করেন ওয়ারজাবাল। প্রথমার্ধেই ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় বিরতির সময় ইয়ামাল ও ওয়ারজাবাল—দুজনকেই তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পায় স্পেন। ৪৯ মিনিটে সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাকতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপরও একের পর এক আক্রমণ চালায় স্পেন। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস কয়েকটি দারুণ সেভ করে ব্যবধান আরও বড় হওয়া থেকে দলকে রক্ষা করেন। শেষ দিকে ফেররান তোরেসের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

    পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়া স্প্যানিশরা এদিন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দাপুটে ফুটবলে।

    এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এইচের শীর্ষে উঠে গেছে স্পেন। অন্যদিকে সৌদি আরবের সংগ্রহ এক পয়েন্ট। একই গ্রুপে উরুগুয়ে ও কেপ ভার্দের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় স্পেনের অবস্থান আরও শক্ত হয়েছে। শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন, আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    Related Posts

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬

    তিউনিশিয়াকে উড়িয়ে জাপানের দাপুটে জয়

    জুন ২১, ২০২৬

    শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬