Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৭৪
    জাতীয়

    হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৭৪

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

    শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।

    এ সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় আরও ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ১৫৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৩৯৬ জন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর ফলে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা বেড়ে ৫৭৭ জনে দাঁড়িয়েছে।

    তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জনেই অপরিবর্তিত রয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের সবচেয়ে বড় শক্তি বিপুল জনসংখ্যা : শিক্ষামন্ত্রী
    Next Article একনেকে অনুমোদন পেয়েই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : পানি সম্পদমন্ত্রী

    Related Posts

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

    আগস্ট ৪, ২০২৬

    তথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬