Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন, আমি করিনি: পররাষ্ট্র উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন

    ফেব্রুয়ারি ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, February 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, রপ্তানি আদেশ ২২৪ কোটি টাকা
    বিজনেস

    পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, রপ্তানি আদেশ ২২৪ কোটি টাকা

    By adminফেব্রুয়ারি ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) শেষ হয়েছে। এবারের মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য।

    শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও হস্তশিল্প খাতে উল্লেখযোগ্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে এসব অর্ডার এসেছে। আগের বছরের তুলনায় এবারের মেলায় বিক্রয়মূল্য ৩ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এবারের মেলায় বাংলাদেশসহ মোট সাতটি দেশের ৩২৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিদেশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

    মেলা প্রাঙ্গণে পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক, ফার্নিচারসহ ক্ষুদ্র ও ভারী শিল্পের নানা পণ্যের প্রদর্শনী ছিল। সমাপনী অনুষ্ঠানে স্থাপত্যশৈলী, পণ্য প্রদর্শন ও সেবার মানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এবারের মেলায় পাওয়া রপ্তানি আদেশ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ আরও সহজ করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবরিশালে সাকুরা পরিবহণের বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু
    Next Article ‘আমির সভায় ছিলেন, তখনই পোস্ট’: হ্যাকিংয়ের প্রমাণ তুলে ধরল জামায়াত

    Related Posts

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    নির্বাচনে প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

    জানুয়ারি ৩১, ২০২৬

    ঢাকায় অনুষ্ঠিত হলো ৬১তম এশিয়া-প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন

    জানুয়ারি ৩১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন, আমি করিনি: পররাষ্ট্র উপদেষ্টা

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন

    ‘আমির সভায় ছিলেন, তখনই পোস্ট’: হ্যাকিংয়ের প্রমাণ তুলে ধরল জামায়াত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫