Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান
    রাজনীতি

    দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

    By adminজানুয়ারি ২৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য বড় সমস্যা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এসব অনিয়ম নিয়ন্ত্রণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

    রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

    যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দেশি ও বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুললে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

    সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে’
    Next Article নির্বাচন উপলক্ষে টানা ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫