Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে: তারেক রহমান
    রাজনীতি

    বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে: তারেক রহমান

    By adminজানুয়ারি ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে-এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। দালানে বসবাসকারী মানুষের সন্তানদের মতো বস্তিবাসীর সন্তানদেরও যাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই বিএনপি কাজ করতে চায়। তিনি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, কড়াইলসহ সারাদেশের মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে। কড়াইল বস্তিবাসীর জন্য পরিকল্পিতভাবে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

    দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার আগে তারেক রহমান বলেন, বিএনপি যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

    মোনাজাত-পরবর্তী দ্বিতীয় দফার বক্তব্যে কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনি প্রচার শুরু হলে সারাদেশের মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দুই দিন তিনি এলাকায় থাকতে পারবেন না উল্লেখ করে কড়াইলবাসীর কাছে তার বক্তব্য ও প্রতিশ্রুতিগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম তোনার, নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

    এ সময় কড়াইল বস্তির সভাপতি আবদুল মালেক বলেন, এলাকায় পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান দাবি করেন তিনি।

    কড়াইল বস্তির সাধারণ সম্পাদক আঁখি আকতার বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি
    Next Article পদ্মা সেতুতে টোল থেকে আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

    Related Posts

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬