Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    মে ৫, ২০২৬

    পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন করছে বিজেপি

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: অর্থ উপদেষ্টা
    বিজনেস

    দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: অর্থ উপদেষ্টা

    By adminজানুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের মঙ্গলের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে আগেও নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচন শুধু দেশের জনগণের জন্য নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ। নির্বাচনটির স্বচ্ছতা যেমন আমরা চাই, তেমনি বিদেশিরাও এটির দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী প্রয়োজন—সে সিদ্ধান্ত জনগণই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের স্বার্থেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

    ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভালোর জন্য কিছু উদ্যোগ নিয়েছে, তবে সবকিছু শেষ করা সম্ভব হয়নি। অতীতে দেখা গেছে, একটি সরকার কোনো কাজ শুরু করলে পরবর্তী সরকার এসে অনেক সময় তা বাতিল করে দেয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন ভালো উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যায়।

    অনুষ্ঠানে রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

    এছাড়া জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার ৯ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হলেন ডোনাল্ড ট্রাম্প
    Next Article ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর মিলল যুবকের মরদেহ

    Related Posts

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    মে ৫, ২০২৬

    পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন করছে বিজেপি

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন করছে বিজেপি

    ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫