Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা রাতে, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনও
    রাজনীতি

    আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা রাতে, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনও

    By adminজানুয়ারি ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটের সব দল অংশ নেবে বলে জানিয়েছেন জোট সংশ্লিষ্ট নেতারা।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

    তিনি বলেন, আজ ১১ দলের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাড়াহুড়োর কারণে সবাই সময়মতো উপস্থিত হতে পারেননি। তবে বৈঠকের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে আমরা সবাই একসঙ্গে উপস্থিত থাকব।

    মামুনুল হক আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আমাদের প্রত্যাশা—যেভাবে আমরা একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবেই সামনে অগ্রসর হতে পারব।

    ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। রাতের সংবাদ সম্মেলনেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে এবং সেটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে রেখেই করা হবে।

    এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমাদের মধ্যে কিছু মতভিন্নতা রয়েছে। তবে এটি কোনো ঝামেলা নয়। বিস্তারিত কথা রাতে জানানো হবে।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আমরা আশাবাদী। জোটকে অটুট রাখতে আমরা সময় নিচ্ছি। এটি কেবল আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। আমরা দুর্নীতিবিরোধী রাজনীতি ও সংস্কারের পক্ষে কাজ করতে চাই।

    তিনি আরও বলেন, স্বল্প সময়ে জোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কিছু মতভিন্নতা থাকতেই পারে। তবে আমরা এগিয়ে যাব। সারা দেশে ৩০০ আসনেই জোটের প্রার্থী থাকবে, কোনো দলের একক প্রার্থী থাকবে না। সে ক্ষেত্রে সবাই সবাইকে সহযোগিতা করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআমরা খেলব, তবে আমাদের দাবি মানার পর: মিঠুন
    Next Article পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর

    Related Posts

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬