Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারি অফিসে জরুরি নির্দেশনা
    জাতীয়

    সরকারি অফিসে জরুরি নির্দেশনা

    By adminজানুয়ারি ১১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সরকারি সব অফিসের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন উপলক্ষে সরকারি সব ধরনের যোগাযোগপত্রে নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

    সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান পাশে নির্ধারিত নির্বাচনী লোগো ব্যবহার করতে হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

    লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগোসম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনের সব স্তর এবং কেন্দ্রীয় সচিবালয়ের পত্র আদান-প্রদানে এই লোগো দৃশ্যমান রাখতে বলা হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে জনমনে আগ্রহ তৈরি এবং সরকারি প্রস্তুতির বিষয়টি দৃশ্যমান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সার্বিক নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এই নির্দেশনাকে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাদি হত্যা ও বিচার নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের
    Next Article সরকারি-বেসরকারি কোথাও নেই জলাতঙ্ক ভ্যাকসিন, বিপাকে কুষ্টিয়ার মানুষ

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫