Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বজুড়ে যুদ্ধের হুমকির মধ্যেই শান্তি পুরস্কারের দাবি ট্রাম্পের-‘আমিই সবচেয়ে যোগ্য’
    আন্তর্জাতিক

    বিশ্বজুড়ে যুদ্ধের হুমকির মধ্যেই শান্তি পুরস্কারের দাবি ট্রাম্পের-‘আমিই সবচেয়ে যোগ্য’

    By adminজানুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামাতে ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি। যুদ্ধ ও সংঘাত নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা থাকলেও, নিজের ভূমিকাকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য বলে দাবি করেছেন তিনি।

    শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইতিহাসে তার মতো এতগুলো বড় যুদ্ধ থামাতে আর কেউ সক্ষম হয়নি। তার দাবি, অন্তত আটটি দীর্ঘস্থায়ী ও সম্ভাব্য বড় যুদ্ধ তিনি বন্ধ করেছেন, যেগুলোর কিছু ২৫ থেকে ৩৬ বছর ধরে চলছিল।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নোবেল কমিটি তাকে পুরস্কার না দেওয়ায় নরওয়ে বিব্রত অবস্থায় রয়েছে। তার ভাষায়, ‘যা হয়েছে তা নিয়ে নরওয়ে খুবই লজ্জিত।’ উল্লেখ্য, নরওয়ের নোবেল কমিটিই নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে।

    ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপের কারণেই দুই দেশ পরমাণু সংঘাতে না গিয়ে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়। তিনি দাবি করেন, ‘আমি খুব দ্রুত যুদ্ধবিরতি করিয়েছি, পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়াই।’

    নিজের যোগ্যতা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘ইতিহাসে এমন কাউকে আমি মনে করতে পারি না, যে আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য।’ একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি।

    ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভেনেজুয়েলা, ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকো নিয়ে তার কঠোর অবস্থান ও সামরিক হুমকির কারণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শান্তি পুরস্কারের দাবির সঙ্গে এসব অবস্থানের সাংঘর্ষিক দিক নিয়েই প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসোনার দাম আবার বাড়ল, ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
    Next Article হাদি হত্যা ও বিচার নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫