Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আসন্ন নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান
    জাতীয়

    আসন্ন নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান

    By adminজানুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    ফাওজুল কবির খান বলেন, ‘এই নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এটি আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ, এই নির্বাচনের সঙ্গে একটি গণভোট যুক্ত রয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পথ খুলে যাবে।’

    তিনি বলেন, ‘এটি কোনো বাঁধাধরা নির্বাচন নয়। আগের নির্বাচনগুলো রাজনৈতিক সরকারের অধীনে হলেও এবার নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। আমাদের কোনো দল নেই, আমরা সবার সরকার। সরকার হিসেবে আমরা কারও পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।’

    জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের ক্ষমতা প্রয়োগের দিন। যাকে ভোটাররা নির্বাচিত করতে চাইবেন—তিনি যে দলের, ধর্মের, বর্ণের বা গোষ্ঠীরই হোন না কেন—তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।’

    তিনি আরও বলেন, সংখ্যালঘু ও আদিবাসী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    গণভোট প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ‘গণভোটে চারটি প্রশ্ন একটি প্যাকেজ হিসেবে থাকবে, যেখানে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। যারা সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতার ভারসাম্য চান এবং গুম-খুনের রাজনীতি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে চান-তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’

    তিনি বলেন, ‘এই সংস্কারের দাবিতেই জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছেন।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ৪
    Next Article বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি খামেনির

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫