Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে গতি ফেরাতে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি আনছে সরকার
    বিজনেস

    পুঁজিবাজারে গতি ফেরাতে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি আনছে সরকার

    By adminজানুয়ারি ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বৈঠকে যেসব কোম্পানিকে পুঁজিবাজারে আনার বিষয়ে আলোচনা হবে, সেগুলো হলো-কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

    জানা গেছে, বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান, বিদ্যুৎ সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, শিল্প সচিব এবং বাণিজ্য সচিবকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠক থেকে আইসিবির মাধ্যমে এসব কোম্পানিকে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার প্রস্তাব দেওয়া হবে। নতুন কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে গতি ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে বাছাই করা ১০টি কোম্পানির মধ্যে কয়েকটি সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত, আবার কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান যেখানে সরকারের স্বল্প পরিমাণ শেয়ার রয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের শেয়ারবাজারে শেয়ার ছাড়ার বিষয়ে উৎসাহ দেওয়া হবে। একই সঙ্গে তারা তালিকাভুক্ত হতে কী ধরনের সহায়তা চান, সেটিও জানতে চাওয়া হবে।

    তিনি আরও বলেন, যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ার রয়েছে, সেগুলোকে শেয়ারবাজারে আনতে চায় সরকার। পাশাপাশি কিছু লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকেও দ্রুত তালিকাভুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

    উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা ও উন্নয়ন সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

    ওই বৈঠক থেকে পুঁজিবাজার উন্নয়নে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৬ মিনিটের নাচে ৬ কোটি রুপি, তামান্নার পারিশ্রমিকে চমক
    Next Article রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গুলি করে হত্যা

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬