Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এই দাবি ভিত্তিহীন: বিসিবি
    ক্রিকেট

    বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এই দাবি ভিত্তিহীন: বিসিবি

    By adminজানুয়ারি ৭, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

    বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি।

    বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’

    সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এমন ‘আলটিমেটাম’ দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

    ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
    Next Article নির্বাচন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫