Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
    রাজনীতি

    চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

    By adminজানুয়ারি ৭, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চার দিনের সফরে আগামী ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সূত্রে জানানো হয়েছে, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে।

    দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় আবেদনও করেছে বিএনপি।

    দলীয় সূত্রে প্রাপ্ত সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাবেন এবং ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন।

    ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট হয়ে রংপুরে পৌঁছাবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

    বিএনপি জানিয়েছে, এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

    দলীয় নেতারা বলছেন, সফরটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং ধর্মীয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সফর পরিচালিত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রাইম গ্রাহকদের জন্য ফ্যামিলি প্যাক চালু করলো গ্রামীণফোন
    Next Article বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এই দাবি ভিত্তিহীন: বিসিবি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫