Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২৫ মে ২০২৭ পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ
    জাতীয়

    ২৫ মে ২০২৭ পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

    By adminজুলাই ২৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতীয় জীবনে আরও বিস্তৃতভাবে ধারণ ও প্রচারের লক্ষ্যে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেন।

    নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহার করতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল।

    সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
    Next Article সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    নতুন কুঁড়ির সংবাদ লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬