Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হাইকোর্টেও প্রার্থিতা ফিরল না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের
    সারাদেশ

    হাইকোর্টেও প্রার্থিতা ফিরল না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের

    By adminজানুয়ারি ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আর সুযোগ থাকছে না।

    বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    মঞ্জুরুল আহসান মুন্সী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

    জানা যায়, মনোনয়ন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রথমে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন।

    আপিলে অভিযোগ করা হয়, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সেই তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৭ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে অভিযোগের সত্যতা পায় নির্বাচন কমিশন। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

    ইসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলেও বুধবার তা খারিজ করে দেন আদালত। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থাকলো।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেতনকাঠামো নির্ধারণ করে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ
    Next Article গভর্ন্যান্স ব্যর্থতায় ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার: গভর্নর

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬