Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নেই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ‘স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নেই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’

    By adminজানুয়ারি ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    শুক্রবার (২৩ জানুয়ারি) মেহেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নে নির্মিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মেহেরপুরের মতো উদীয়মান জেলায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

    তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে তিনটি প্রধান উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। প্রথমত, স্থানীয় উদ্যোক্তা ও আইটি-ভিত্তিক ক্ষুদ্র ব্যবসাগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দিয়ে স্টার্টআপ হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থী ও তরুণদের ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও আইসিটি দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের কার্যকর সংযোগ তৈরি করে শিক্ষা ও বাস্তব দক্ষতার মধ্যকার ব্যবধান কমানো।

    বিশেষ সহকারী আরও জানান, ট্রেনিং সেন্টারটিতে আধুনিক কম্পিউটার ল্যাব, স্টার্টআপ স্পেস, ইনকিউবেশন সুবিধা এবং ১৫০ আসনের একটি অডিটোরিয়াম থাকবে। এসব সুবিধা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে ব্যবহৃত হবে। তিনি বলেন, এখানে প্রদত্ত সব প্রশিক্ষণ জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক ভেরিফায়েড হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে স্বীকৃতি পান।

    স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইডিয়া প্রকল্পের প্রসঙ্গ তুলে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্থানীয় উদ্যোক্তারা চাইলে এখান থেকেই সরকারি স্টার্টআপ ফান্ড, প্রশিক্ষণ ও বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এতে ঢাকাকেন্দ্রিক বৈষম্য অনেকটাই কমে আসবে।

    বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, আইটি খাতে দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত কার্যকর। মেহেরপুরের তরুণদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটির সর্বোত্তম ব্যবহারের জন্য মেহেরপুরবাসীর প্রতি আহ্বান জানান।

    সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সারাদেশে আইটি অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। মেহেরপুরের এই কেন্দ্র সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

    অনুষ্ঠানের শুরুতে ফয়েজ আহমদ তৈয়্যব ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় বিশেষ অতিথি মনির হায়দারও চারা রোপণে অংশ নেন।

    অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, প্রকল্প পরিচালক আরিফুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেতন বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টাদের অসন্তোষ, অর্থনৈতিক চাপের আশঙ্কা
    Next Article বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬