Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০
    আন্তর্জাতিক

    সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

    By adminজুলাই ২৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

    আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর এজ-জর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

    সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির অনেক মহাসড়কেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং দুর্ঘটনার ঝুঁকি বেশি।

    এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্পিকারের সরকারি বাসভবনে থেকেই বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
    Next Article পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ভারতেই ফিরিয়ে নিলো বিএসএফ

    Related Posts

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    নতুন কুঁড়ির সংবাদ লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬