Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরবরাহ সংকটে এলপিজির হাহাকার, ২৩০০ টাকায়ও মিলছে না সিলিন্ডার
    জাতীয়

    সরবরাহ সংকটে এলপিজির হাহাকার, ২৩০০ টাকায়ও মিলছে না সিলিন্ডার

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সরকার নির্ধারিত দামে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি নির্ধারিত দামের চেয়ে এক হাজার টাকা বেশি দিয়েও অনেক এলাকায় সিলিন্ডার মিলছে না।

    সরকার নির্ধারিত হিসাবে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা। তবে বাস্তবে রাজধানীর বিভিন্ন এলাকায় সেই সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের।

    সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আজিমপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান, বাটা সিগন্যালসহ বিভিন্ন এলাকার এলপিজি বিক্রির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। অধিকাংশ দোকানে সিলিন্ডার নেই, কোথাও সীমিত থাকলেও মুহূর্তেই তা বিক্রি হয়ে যাচ্ছে।

    খুচরা বিক্রেতারা জানান, কোম্পানি ও পাইকারি পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাচ্ছেন না তারা। অনেক ডিলারের দোকানই একেবারে ফাঁকা। আবার যেসব দোকানে সিলিন্ডার মিলছে, সেগুলোর দামও অস্বাভাবিকভাবে বেশি।

    আজিমপুর এলাকার চা বিক্রেতা সিজান বলেন, ‘চায়ের দোকানে গ্যাস ছাড়া চলা অসম্ভব। আশপাশের কোথাও সিলিন্ডার পাইনি। বাধ্য হয়ে কামরাঙ্গীরচর থেকে ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় কিনে এনেছি।’

    আরেক ব্যবসায়ী রুমান বলেন, ‘গতকাল রাতে অনেক খোঁজাখুঁজির পর দুটি সিলিন্ডার পেয়েছি ২ হাজার ৪০০ টাকায়। দাম অনেক বেশি, কিন্তু রান্না তো বন্ধ রাখা যায় না।’

    খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, বাড়তি দাম রাখার পেছনে তারাও দায়ী নন। বাটা সিগন্যাল এলাকার এলপিজি বিক্রেতা রিপন বলেন, ‘আমরা নিজেরা সিলিন্ডার পাচ্ছি না। পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, আবার এখন বেশি দামেও মিলছে না। প্রতি সিলিন্ডারে সর্বোচ্চ ১০০–১৫০ টাকা লাভ হয়, খরচ বাদ দিলে তেমন কিছু থাকে না।’

    ধানমন্ডির কাঁঠালবাগান এলাকার পাইকারি ব্যবসায়ী মেসার্স নূর এন্টারপ্রাইজের মালিক জাহিদ বলেন, ‘চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। নরসিংদী থেকে গাড়ি পাঠাতে হয়, সিরিয়াল দিয়ে ৭–৮ দিন বসে থাকতে হয়। গাড়ি ভাড়া ও ডেমারেজ দিতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে।’

    তিনি আরও বলেন, কোম্পানি সরকার নির্ধারিত দামেই সিলিন্ডার দিচ্ছে, তবে সরবরাহ কম থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে।

    এদিকে, দীর্ঘদিন ধরে চলা এই সংকটের কারণে অনেক পরিবার বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা বা মাটির চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

    ভোক্তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: একজনের জবানবন্দি, তিনজন রিমান্ডে
    Next Article এলপিজি আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫