Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এলপিজি আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা
    বাজারদর

    এলপিজি আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ঘিরে চলমান সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার। জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এলপিজি সিলিন্ডার সংকট, অব্যবস্থাপনা ও বাড়তি দাম নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমানে এলপিজি খাতের প্রায় ৯২ শতাংশ বেসরকারি খাতের হাতে এবং মাত্র ২ শতাংশ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। যে বাজার পুরোপুরি সরকারের হাতে নেই, সেখানে বেসরকারি খাত একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করলে সংকট তৈরি হয়। এ কারণে ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সরকার এলপিজি খাতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

    তিনি বলেন, ‘জিটুজি পদ্ধতিতে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর চিন্তা করছি, যাতে বেসরকারি খাত একচেটিয়াভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে এবং দামের ভারসাম্য বজায় থাকে।’

    বর্তমান সংকট প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, কিছু অতিরিক্ত এলপিজি আমদানি করা প্রয়োজন। ইতোমধ্যে এক–দুদিন আগে সে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

    এলপিজি আমদানি কম হওয়ায় সংকট তৈরি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা মনে হয় না। কারণ অপারেটরদের দেওয়া তথ্যমতে, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানির জন্য বেশি এলসি খোলা হয়েছে।’

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়েও সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসরবরাহ সংকটে এলপিজির হাহাকার, ২৩০০ টাকায়ও মিলছে না সিলিন্ডার
    Next Article স্বাধীনতায় অবিশ্বাসীদের চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬