Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    এপ্রিল ২৯, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    এপ্রিল ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস
    জাতীয়

    সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস

    By adminএপ্রিল ২৭, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস হয়েছে জাতীয় সংসদে। আজ রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

    এ সময় আইনমন্ত্রী বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলেন, ‘জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এই প্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন।’

    তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠাকল্পে এই সুবিধা বাতিল করার জন্য ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, নাইনটিন সেভেন্টি-থ্রি (পি.ও. নম্বর টোয়েন্টি-এইট অব নাইনটিন সেভেন্টি-থ্রি) এর আর্টিকেল থ্রিসি’ বিলুপ্তির উদ্দেশ্যে এই বিলটি আনা হলো।

    এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি পাসের জন্য ভোটে দেন। পরে উপস্থিত সংসদ সদস্যরা কন্ঠভোটে তা পাস করেন। এর ফলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।

    এর আগে ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়। সূত্র: বাসস।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন
    Next Article যশোরে উলশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Related Posts

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    এপ্রিল ২৯, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫