Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৯, ২০২৬

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    এপ্রিল ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন
    জাতীয়

    জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন

    By adminএপ্রিল ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।

    আজ রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

    তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানী তেল নিয়ে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে। যার আঁচ বাংলাদেশে এসে লেগেছে। এরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐক্যমতের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবমত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্য বিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন। সংসদে এই কমিটিতে সংসদ নেতা সরকারী দলের ৫ জন সদস্যের নাম প্রস্তাব করেন এবং সংসদ নেতার অনুরোধে বিরোধীদলের নেতাও ৫ জন বিরোধীদলের সদস্যের নাম প্রস্তাব করেছেন।

    কার্যপ্রণালী-বিধির ২৬৬ বিধি অনুযায়ী চিফ হুইপ বিশেষ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।

    কমিটির সভাপতি সিরাজগঞ্জ-২ আসনের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটির সদস্যরা হলেন- যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ আসনের সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), শরীয়তপুর-৩ আসনের সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মানিকগঞ্জ-২ আসনের সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সদস্য মো. সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য মো. নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সদস্য মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সদস্য মোহাম্মদ আবুল হাসান।

    চিফ হুইপ কমিটির সদস্যদের নাম প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বিষয়টি ভোটে দেন। পরে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

    কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, এই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। কমিটি সাম্প্রতিক জ্বালানী নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবে। সূত্র: বাসস ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফ্লোরিডায় দুই শিক্ষার্থীর হত্যায় বাংলাদেশের শোকপ্রকাশ
    Next Article সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস

    Related Posts

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৯, ২০২৬

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫